সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে স্ত্রীকে নির্যাতনের পর বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে শাহিন

কমলনগরে স্ত্রীকে নির্যাতনের পর বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে শাহিন

কমলনগরে স্ত্রীকে নির্যাতনের পর বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে শাহিন

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের এক বছরের মধ্যে যৌতুক দাবি করে স্ত্রীকে অমানসিক নির্যাতন করে বাড়ি থেকে পালিয়ে যায় এক স্বামী। তারপর গত ২ বছর যাবত আর কোন দেখা নেই তার। আত্মগোপনে থাকা স্বামী চর লরেঞ্চ গ্রামের মোঃ জসিমের ছেলে মোঃ শাকিল (শাহিন)।
এদিকে আত্মগোপনে গিয়ে আবার বিয়ে করে সংসার করার পায়তারা করছে বলে শনিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, তার স্ত্রী রোজিনা আক্তার। রোজিনা চর ফলকন গ্রামের মোঃ ইউছুপের মেয়ে।

স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবীর ঘটনায় ২০২০ সালের নভেম্বর মাসে লক্ষ্মীপুর জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় শাকিল ছাড়াও তার বাবা এবং মাকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, শাকিল ওরফে শাহিনের সাথে রোজিনার বিয়ে হয় ২০১৮ সালের জানুয়ারি মাসে। বিয়ের কয়েক দিন পর থেকে বিভিন্ন অযুহাতে বাড়ি থেকে টাকা আনার জন্য রোজিনাকে ছাপ দেয় শাহিন। রোজিনা একাধিক বার টাকা এনেও দেয়। পরে বিদেশ যাবার কথা বলে আরো ২ লাখ টাকার জন্য রোজিনার ওপর চাপ প্রয়োগ করে শারিরীক নির্যাতন চালায়। এঘটনায় রোজিনা বাদী হয়ে শাহিনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর শাহিন সুকৌশলে তার মা-বাবাকে নিয়ে চট্টগ্রামে আত্মগোপনে চলে যায়। সেখানে গিয়ে বর্তমানে আরো একটি বিয়ে করার পায়তারা করছে বলে অভিযোগ করেন, রোজিনা।
রোজিনা জানান, অভাবী বাবার ঘরে বর্তমানে তিনি খুবই কষ্টে দিনযাপন করছে। এ ঘটনায় তিনি আইনপ্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্টদের নিকট সুবিচার দাবী করছেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com