সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চরবসু সমাজকল্যাণ পাঠাগার এর উদ্যোগে কম্বল বিতরণ

চরবসু সমাজকল্যাণ পাঠাগার এর উদ্যোগে কম্বল বিতরণ

চরবসু সমাজকল্যাণ পাঠাগার এর উদ্যোগে কম্বল বিতরণ

কামরুল হৃদয় | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরের কমলনগরের চরবসু সমাজকল্যাণ পাঠাগার এর উদ্যোগে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ডিসেম্বর) বিকেলে স্থানীয় নদীভাঙন কবলিত হতদরিদ্র মানুষের মাঝে এ কম্বলগুলো বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিদওয়ান হোসাইন ফয়সাল, অর্থ সম্পাদক নুর আলম জিকু, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, সমাজকল্যাণ সম্পাদক জিহাদ হোসাইন তুহিন, প্রচার সম্পাদক সাকিব হোসাইন শ্রাবণ, নির্বাহী কমিটির সদস্য আখতার মাহমুদ ও এম এইচ সোহাগ প্রমুখ। এ সময় কম্বল পেয়ে সুবিধাভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের সভাপতি ফয়সাল বলেন, আমরা পাঠাগার কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর রমজানে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ এবং এবারের বন্যায় বানভাসীদের ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com