সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লক্ষ্মীপুরের কমলনগর ইউএনওকে বিদায় সংবর্ধনা

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লক্ষ্মীপুরের কমলনগর ইউএনওকে বিদায় সংবর্ধনা

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লক্ষ্মীপুরের কমলনগর ইউএনওকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কমলনগর প্রেসক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। এ সময় সাংবাদিকদের মধ্যেই উপস্থিত ছিলেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সহসভাপতি আরিফুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো জামাল উদ্দিন, সদস্য মোশারফ হোসেন হাওলাদার ও মো ইব্রাহিম প্রমুখ।

এর আগে বুধবার রাতে উপজেলার অফিসার্স ক্লাব ইউএনও কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

স্থানীয় ভাবে জানা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ২০২২ সালের ৫ ডিসেম্বর কমলনগর উপজেলায় ইউএনও হিসেনে যোগদান করেন।

যোগদানের পর থেকে তিনি ঘুষ-দুর্নীতির উর্ধ্বে থেকে যেকোন বিপদ-আপদে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যাকালীন সময়ে বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা করেছেন। যার কারণে তিনি কমলনগরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

গত বছরের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ উপজেলা থেকে তাকে লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হতে হিসেবে পদায়ন করা হয়।

বিদায় বেলায় ইউএনও সুচিত্র রঞ্জন দাস সাংবাদিকদের বলেন, আমাকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে। এটা সরকারি সিদ্ধান্ত। আমি ইউএনও হিসেবে এ উপজেলায় প্রথম দায়িত্ব পালন করেছি। এ জন্য দেশের যে প্রান্তেই থাকি কমলনগর থাকবে আমার দরদের জায়গা। কাজ করতে গিয়ে সকল মানুষের সহযোগিতা পেয়েছি। এ জন্য আপনাদের সকলে কাছে আমি কৃতজ্ঞ।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com