সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগর ও লক্ষ্মীপুর সদর ইউএনও’র গাড়ি চালকসহ ২৮জনের চাকরি স্থায়ীকরণে বাঁধা কাটল

কমলনগর ও লক্ষ্মীপুর সদর ইউএনও’র গাড়ি চালকসহ ২৮জনের চাকরি স্থায়ীকরণে বাঁধা কাটল

কমলনগর ও লক্ষ্মীপুর সদর ইউএনও’র গাড়ি চালকসহ ২৮জনের চাকরি স্থায়ীকরণে বাঁধা কাটল

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালকসহ দেশের ২৮ জন ইউএনওর গাড়ি চালকের চাকরি স্থায়ীকরণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (১৮ মার্চ) সরকারি যানবাহন অধিদপ্তরের করা লিভ টু আপিল  খারিজ করে দেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এতে ২৮জন গাড়ি চালকের চাকরি স্থায়ী করতে আর কোনো বাধা রইল না।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ এবং আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।

ইউএনও এর গাড়ি চালকদের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মোঃ সোহেল এবং লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মোস্তাফিজুর রহমান রাজু রয়েছেন। এ দুজন গাড়ি চালক ২০১২ সাল থেকে চাকুরি করে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত চাকুরি করেছিলেন।  পরে তারা চাকুরি ফিরে পেতে আইনি লড়াই শুরু করেন। 

আইনজীবী আব্দুস সাত্তার বলেন,

দীর্ঘদিন ধরে মাস্টার রোলে কর্মরত ২৮টি উপজেলায় ইউএনও অফিসের গাড়ি চালকের চাকরি স্থায়ী করার জন্য ২০১৭ সালে রিট করা করেছিলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইউএনওর গাড়িচালক সোহেলসহ ২৮ জন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩ অক্টোবর হাইকোর্ট তাঁদের চাকরি স্থায়ীকরণের জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়ে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে ২০২১ সালে সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে লিভ টু আপিল করে। 

তিনি বলেন,

অন্যদিকে রায় কার্যকর না করার কারণে হাইকোর্ট পরিবহন পুল কমিশনারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন। সেই সঙ্গে ৩৬৬ জন নতুন গাড়িচালকের নিয়োগ স্থগিত করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে সরকারি যানবাহন অধিদপ্তর।

আব্দুস সাত্তার বলেন,

দুটি লিভ টু আপিল একসঙ্গে শুনানি শেষে আজ(মঙ্গলবার) তা খারিজ করে দেন আপিল বিভাগ। এতে হাইকোর্টের দেওয়া চাকরি স্থায়ীকরণের রায় বহাল থাকল। ফলে সরকারি যানবাহন অধিদপ্তরের এখন তাঁদের চাকরি স্থায়ী করতে আর কোনো বাধা থাকল না।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com