সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি

sazzadনিজস্ব প্রতিবেদক : কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সাজ্জাদ বিভিন্ন শ্রেণী পেশার ও তৃণমূলের সাধারণ মানুষের সাথে মত বিনিময়, পরামর্শ ও মতামত গ্রহণ করছেন। তাকে ঘিরে তরুণ প্রজন্মসহ সকল বয়সী ভোটারদের মাঝে আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ভোটাররা জানান, শিক্ষিত, সময় উপযোগী এবং কমলনগরের উন্নয়ন ও সাধারণ মানুষের পক্ষে যিনি কাজ করবেন বলে মনে হবে তাকেই নির্বাচনের মাধ্যমে জয়ী করবেন। সম্ভাব্য প্রার্থী সাজ্জাদ বলেন, জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে নিয়ে ভোটারদের মতামতের ভিত্তিতে কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোটে অংশ নিবেন। প্রসঙ্গত, কমলনগর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি ও দৈনিক মেঘনারপাড় পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ উপজেলার চরফলকন গ্রামের হাজী আলী আহমেদ মিয়ার ছেলে, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর ও এনটিভি’র জেলা প্রতিনিধি এবং মেঘনারপাড় পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই। তিনি সমাজবিজ্ঞান বিষয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি গত এক যুগেরও বেশি সময় ধরে সংবাদপত্রের মাধ্যমে কমলনগরের সমস্যা-সম্ভাবনা তোলে ধরেছেন। পেয়েছেন একাধিকবার শ্রেষ্ঠ সাংবাদিকতা পুরস্কার।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com