সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
অবরোধের বলি হয়ে কমলনগরে মোটরসাইকেল আরোহী নিহত

অবরোধের বলি হয়ে কমলনগরে মোটরসাইকেল আরোহী নিহত

অবরোধের বলি হয়ে কমলনগরে  মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি: কমলনগরে অবরোধের বলি হয়ে নিহত হলেন মো.ইউছুফ আলী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনার জের ধরে উত্তেজিত যুবলীগ কর্মীরা বিএনপি-জামায়াত সমর্থীত দুই জনের দুইটি মোটরসাইকেল অগ্নিসংযোগ ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রামগতি লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউছুফ নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর এলাকার মৃত আবদুল হাসিমের ছেলে। তার লাশ কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। কমলনগরের যুবলীগ নেতাকর্মীরা নিহত ইউছুফকে যুবলীগ নেতা দাবী করলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ভাই আবদুল মতিন জানান,কমলনগরের হাজিরহাট এলাকায় একটি সালিশ বৈঠক শেষে রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে কমলনগর থেকে পাশ্ববর্তী নোয়াখালীর আন্ডার চরে নিজ বাড়ি যাচ্ছিলেন তারা।

মোটরসাইকেল চালিয়ে হাফিজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছলে রাস্তার ওপর গাছের গুড়ি দেখে মোটরসাইকেল গতি কমিয়ে আনলে পিছন থেকে কে বা কারা লাঠি দিয়ে আঘাত করে। এতে আমরা দুই ভাই পড়ে যাই। পরে স্থানীয়দের সহযোগীতায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ছোট ভাই ইউছুফের মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় ফেলে রাখা অবরোধকারীদের গাছের গুড়ির ধাক্কায় নিহত হয়েছেন; নাকি হামলায় মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে মোটরসাকেলের পিছনে বসা তার বড় ভাই আবদুল মতিন এখন সুস্ব্য আছেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com