সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

লক্ষ্মীপুরে শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

লক্ষ্মীপুরে শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনধি: জিয়াউর রহমান ফাউন্ডেশন(জেডআরএফ) এর বোর্ড অব ডাইরেক্টর সদস্য এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা ও শিক্ষাবিদ অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহর রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুম মাহমুদ উল্লাহ গত ৩০ আগস্ট শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কমফোর্ট হাসপাতালে ইন্তেকাল করেন । এ প্রবীণ শিক্ষকের মৃত্যুতে এলাকাবাসী এজন গুণী মানুষকে হারালো। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চর লরেঞ্চ বাজারস্থ বায়তুল আমান জামে  মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন মরহুমের পরিবার।

দোয়া এবং মোনাজাতে সমাজের বিভিন্ন স্থরের বিপুল সংখ্যক মুসল্লি ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, অধ্যক্ষ আরিফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ দোলন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আমিন, প্রধান শিক্ষক  মিজানুর রহমান মানিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু,সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ওসমান গনি রিপাত প্রমুখ। 

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com