সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ১০মণ জাটকা জব্দ, রামগতিতে অবৈধ জাল ধ্বংস

কমলনগরে ১০মণ জাটকা জব্দ, রামগতিতে অবৈধ জাল ধ্বংস

কমলনগরে ১০মণ জাটকা জব্দ, রামগতিতে অবৈধ জাল ধ্বংস

নিজস্ব প্রতিনিধি: কমলনগরে ১০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। অন্যদিক, রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৯০ হাজার মিটার কারেন্টজাল,১০ হাজার মিটার মশারি জাল ও ২টি বেহুন্দি জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করেছে কোস্টগার্ড।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে কমলনগরের মতিরহাট কোল্ডস্টোরে পুলিশ অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে। এর আগে রামগতি মাছ ঘাটে অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম নেতৃত্বে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো এতিমখানা ও দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. ইকবাল বাহার বলেন, রামগতির মেঘনা নদীতে অবৈধ জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজারিত মাছ নিধন করছিলো অসাধু জেলেরা। খরব পেয়ে অভিযান চালিয়ে ৯০ হাজার কারেন্টজাল ও ১০ হাজার মিটার মশারি জাল ও ২টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com