সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে স্ত্রীকে জবাই

কমলনগরে স্ত্রীকে জবাই

কমলনগরে স্ত্রীকে জবাই

কমলনগর: কমলনগরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রাশেদা বেগমকে (২৪) জবাই করে হত্যা করেছে স্বামী মো. সুমন (৩০)। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। সোমবার গভীর রাতে কমলনগর উপজেলার

চর কাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রব বাজার এলাকায় হাবাজুরিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম রব বাজার এলাকার মৃত তাজল হকের মেয়ে। স্বামী সুমন কুমিল্লার বালুতুলার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিন উদ্দিন পরিবারের বরাত দিয়ে বলেন, পাঁচ বছর আগে রাশেদা ঢাকায় গামের্ন্টে কাজ করতো। ওই গামেন্টে চাকুরি করার সময় সুমনের সাথে রাশেদার প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন কমলনগরের শ্বশুরবাড়ি থাকছে। দীর্ঘ দিন থেকে ঘাতক স্বামী যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করছে। যৌতুকে ৩০ হাজার টাকা না পেয়ে পাষন্ড স্বামী সুমন স্ত্রী রাশেদাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে ।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com