সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে গণডাকাতি কালে, প্রতি বাড়িতে ধর্ষণের চেষ্টা : আটক-১

কমলনগরে গণডাকাতি কালে, প্রতি বাড়িতে ধর্ষণের চেষ্টা : আটক-১

কমলনগরে গণডাকাতি কালে, প্রতি বাড়িতে ধর্ষণের চেষ্টা : আটক-১

নিজস্ব প্রতিনিধি: কমলনগরে এক রাতে ৮ বাড়ি ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল ওইসব বাড়িতে ধর্ষণের চেষ্টাও করে; লুটে নেয় নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্নালংকার। ঘটনার সাথে

জড়িত সন্দেহে শামীম (২৮) নামে একজনকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার পাটোওয়ারীরহাট এলাকার শহিদ মাঝি, রইজল চেরাং, ইসমাইল, মজিদ, বাবুল, ইউসুফ, আলমগীর ও খলিলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

সহিদ মাঝি বাড়ির ক্ষতিগ্রস্ত সাদ্দাম জানায়, রাত আনুমানিক ১টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতদল আইনের লোক পরিচয়ে দরজা খুলতে বলে। দরজা না খুললে তারা ভেঙে ঘরে ঢুকে। এসময় তারা ২ ভরি স্বর্নালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুটে নেয়।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি বাড়িতে একইভাবে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল যুবতি নারীদের টানা হেচড়া করে নিয়ে যেতে চেষ্টা করে ।

পাটওয়ারীরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে শামীম নামে একজনকে পুলিশ আটক করে। সে পাটোয়ারিরহাট ইউনিয়নের আবুল কালামের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ জানান, বিষয়টি ডাকাতি নয়, ৩/৪ জন মিলে নদীর পাড়ের ৬ টি ঝুঁপড়ি ঘর থেকে ৪টি মোবাইল নিয়ে যায়। এ সময় তারা এক যুবতী নারীকে তুলে নিতে চেষ্টা করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ২৩ মার্চ সোমবার গভীর রাতে উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামে পুলিশ পরিচয়ে প্রবাসী ও ব্যবসায়ীসহ ৩ বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা স্বর্নালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার চরফলকন গ্রামে একইভাবে আরও তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাধা দিলে সিরাজ নামে একজনকে কুপিয়ে আহত করে ডাকাতরা। ওই ঘটনায় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামল নিয়ে যায় বলে দাবি করে ক্ষতিগ্রস্তরা।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com