সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মা ও ছেলে হত্যা: লক্ষ্মীপুরে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড

মা ও ছেলে হত্যা: লক্ষ্মীপুরে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড

মা ও ছেলে হত্যা: লক্ষ্মীপুরে দুই জনকে যাবজ্জীবন  কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে মা ও ছেলে হত্যা মামলায় হাবিবুর রহমান ও মোঃ শাওন নামে দুইজনকে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার বিকেল ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আক্তার হোসেন দীর্ঘ শুনানী শেষে এ কারাদন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, নারায়ণগঞ্জের

সিদ্দীরগঞ্জ এলাকার বাসিন্দা মৃত আব্দুর রবের ছেলে হাবিবুর রহমান ও একই এলাকার আব্দুস সালামের ছেলে শাওন। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ অক্টোবর রাতে জেলার রামগঞ্জ এলাকার ভক্তারপুর ফজর আলী ব্যাপারী বাড়িতে আত্মীয় পরিচয়ে নুরজাহান বেগমের ঘরে ঢুকে সাজাপ্রাপ্ত দুই আসামি। ওই রাতে নুরজাহান ও তার ছেলে সেলিম হোসেনকে কুপিয়ে হত্যা করে তারা। পরদিন নিহত সেলিমের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত তাদের সাজা দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন জানান, মা ও ছেলে হত্যা মামলায় দুই জনের ফাঁসির দন্ড আশা করেছিলাম। আদালত বয়স বিবেচনায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

এ দিকে আসামি পক্ষের স্বজনরা গণমাধ্যম কর্মীদের কোন বক্তব্য দিতে রাজি হননি তাছাড়া তাদের কোন আইনজীবী উপস্থিত না থাকায় রায় সম্পর্কে প্রতিক্রিয়াও জানা যায়নি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com