সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

লক্ষ্মীপুরে মাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

লক্ষ্মীপুরে মাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে মোঃ টিপু (২৬) নামের এক মাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। টিপু সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেড়পাড়া

গ্রামের নন্দন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী জানায়, ঘটনার সময় তিনি চন্দ্রগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে কমলনগরের মতিরহাট মাছ ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মিয়ার বেড়ী এলাকায় পৌঁছলে পশ্চিম চরমনসা গ্রামের মামুন, রাজু ও রুবেল তাঁর অটোরিকশার গতিরোধ করে। এসময় তাঁকে পিটিয়ে নগদ পাঁচ হাজার ছিনিয়ে নেয়া হয়।

এ ব্যাপারে মিয়ারবেড়ী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জানান, ছিনতাইকারীদের স্থানীয় লোকজন চিনতে পেরেছে। ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ওসি মো: গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে ঠহল ব্যবস্থা জোরদার রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com