সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সন্ত্রাস নির্মূল কমিটির আহবায়ককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা

লক্ষ্মীপুরে সন্ত্রাস নির্মূল কমিটির আহবায়ককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা

লক্ষ্মীপুরে সন্ত্রাস নির্মূল কমিটির আহবায়ককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা সন্ত্রাস নির্মূল কমিটির আহবায়ক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ওমর ফারুককে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুরে মোস্তফার দোকানের সামনে এ ঘটনা ঘটে। সোমবার (৩১ আগস্ট)

চন্দ্রগঞ্জ থানা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেছুর রহমানের উপস্থিতিতে সন্ত্রাসী বাহিনী ও অস্ত্রবাজদের বিরুদ্ধে বক্তব্য রাখায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার ও পুলিশ।

এদিকে এ হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও আওয়ামীলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে। এ সময় তারা সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। খবর পেয়ে বিপুল সংখ্যাক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক মোস্তফার দোকানে বসে কথা বলছিলেন।এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে মুখোশধারী কয়েক সন্ত্রাসী তাকে দোকান থেকে বের করে রাস্তার ওপর এনে বুকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রা(ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com