সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় শিশু নিহত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় শিশু নিহত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় শিশু নিহত

প্রতিনিধি : লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় মোঃ পারভেজ হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ১০টার দিকে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়কের মজুচৌধুরীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর

সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শিশু পারভেজ সদর উপজেলার চর রমনী ইউনিয়নের খোকনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট (বাইতুস সাইফ দরবার শরীফ) এলাকায় একটি আঁখ ক্ষেত থেকে আঁখ কেটে লক্ষ্মীপুরে আনার উদ্দেশ্যে রাস্তার পাশে ভ্যান রিক্সায় জড়ো করছিলো শিশু পারভেজ ও তার বাবা খোকন। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান শিশু পারভেজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায় শিশু পারভেজ।

লক্ষ্মীপুর সদর থানার এস আই আবু তাহের জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com