সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কিশোরকে মাটিতে পুতে হত্যার চেষ্টা !

লক্ষ্মীপুরে কিশোরকে মাটিতে পুতে হত্যার চেষ্টা !

লক্ষ্মীপুরে কিশোরকে মাটিতে পুতে হত্যার চেষ্টা !

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার শেখপুর গ্রামে কাদামাটির ভিতরে মাথা ঢুকিয়ে জাহিদুল ইসলাম (১৪) নামে এক কিশোরকে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোর জাহিদ

ওই গ্রামের নুর ইসলামের ছেলে। এর আগে গত ৭ জুন রাতে জাহিদের ভাই এমরান হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী।

কিশোর জাহেদের বড় ভাই সাইফুল ইসলাম জানায়, রাতে আমার ছোট ভাই জাহিদ বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় অজ্ঞাত ৬/৭ জন সন্ত্রাসী আমার ভাইকে ধরে পার্শ্ববর্তী সর্দার বাড়ির হোসেনের পাকা দালানের পাশে নিয়ে মারধর করে কাদামাটির ভিতরে মাথা চেপে ধরে হত্যার চেষ্টা করে। এ সময় তার শোর-চিৎকার শুনে আমিসহ অন্যান্য লোকজন এগিয়ে গেলে মুখোশপরা সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাইফুল ইসলাম আরো জানায়, গত জুন মাসের ৭ তারিখ রাতে আমার ভাই এমরান হোসেনকে একই গ্রামের সর্দার বাড়ির পাশে ধানক্ষেতে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পরদিন আমার বাবা নুর ইসলাম বাদি হয়ে এজাহারভুক্ত ৯ জনসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে মামলা প্রত্যাহার করার জন্য আসামিরা আমাদের পরিবারকে হুমকি দিয়ে আসছে। আসামিদের অব্যাহত হুমকির মুখে নিহত এমরানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান মামলার বাদি নুর ইসলাম।

এ দিকে এমরান হত্যার এজাহারভুক্ত ৩নং আসামি মোঃ সবুজকে বৃহস্পতিবার সকালে ঢাকার তেজগাঁ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এমরান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার কাউছার আহম্মেদ জানান, নিহত এমরানের ছোট ভাই জাহিদকে মাটিতে পুতে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com