সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৩৫  ভাসমান  জেলের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ

লক্ষ্মীপুরে ৩৫  ভাসমান  জেলের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ

লক্ষ্মীপুরে ৩৫  ভাসমান  জেলের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ

লক্ষ্মীপুর সংবাদদাতা: নদীর পরিবেশ,জীববৈচিত্র ও ইলিশ সম্পদ সংরক্ষনের জন্য লক্ষ্মীপুর সদর ও রায়পুরে ভাসমান ৩৫ জেলেকে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলার হাজিমারা ঘাটে ও এর আগের বুধবার বিকালে লক্ষ্মীপুর সদরে এনহ্যান্সড কোষ্টাল ফিসারিজ (একোফিশ) প্রকল্পের আয়োজনে ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভাসমান জেলেদের মাঝে এ সৌর বিদ্যুৎ প্যানেল বিতরন করা হয়। এসময় রাপুরে ভাসমান ২১ জেলেও লক্ষ্মীপুর সদরে ১৪ জেলে পরিবারকে সৌরবিদ্যুৎ প্যানেল দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শারমীন আলম সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম মহিব উল্যার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.বেলায়েত হোসেন,রিসোর্স এ্যাসোসিয়েট ইকোফিস লক্ষ্মীপুরের দায়িত্বরত এ .এস.এম মুনিরসহ তানজিয়া নাজিয়া বেগম ও জেলে প্রতিনিধি মোস্তফা বেপারী। এছাড়া বুধবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য চর রমনী মোহন এলাকায় ভাসমান জেলেদের মধ্যে মধ্যে ১৪ জনকে সৌর বিদ্যুৎ প্যানেল বিতন করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com