সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

LakshmipurSadarUpazilaলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৩ সন্তানের জনক শাহ আলম নামে একব্যক্তি।শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত শাহ আলম (৩৪) একই গ্রামের লাল মিয়া সরকার বাড়ির মকবুল আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে শাহ আলম বাড়িতে না ফেরার কারণে পরিবারের সদস্যদের মধ্যে দুশ্চিন্তা বেড়ে যায়। শুক্রবার সকালে বসুদুহিতা গ্রামের বটগাছতলা নামকস্থানে স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহজাহান গাজীর নির্মাণাধীন পাকা দোকানঘরের সিলিং ফ্যানের হুকের সাথে শাহ আলমের লাশ ঝুলতে দেখেন তার স্ত্রীসহ এলাকাবাসী।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এস আই পুস্পবরণ চাকমা ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠান। নিহত শাহ আলম আওয়ামীলীগ নেতা শাহজাহান গাজীর ছোট ভাই। তার একটি ছেলে ও দুইটি মেয়ে সন্তান রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত শাহ আলমের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com