সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

sanitationনূর মোহাম্মদঃ ‘‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’’ এই প্রতিপাদ্যের আলোকে  মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশনেন জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাজ্জাদুল হাসান, জেলা তথ্য অফিসার মোঃ আবদুল্যাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ইসোলপ নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ সহ জেলায় কর্মরত এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্কুল-মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রী। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী , সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম ফারুক ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, চ্যানেল আই লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদ, জেমস নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, ইসোলপ নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ। সভায় আরো উপস্থিত ছিলেন সেভ সংস্থার নির্বাহী পরিচালক বনী রডিক্স, ইচ্ছা সংস্থার নির্বাহী পরিচালক তাসলিমা আক্তার শিখা সহ জেলা কর্মরত এনজিও প্রতিনিধি আশা ও গান্ধী আশ্রম ট্রাস্ট। প্রধান অতিথী বলেন যে, পরিস্কার পরিচ্চছনা ঈমানের অঙ্গ। আমরা ধর্মীয় এই বিধি নিষেধ মেনে চললেই শতভাগ রোগবালাই নিরাময় সম্ভব। তাই সুস্থ্য ও সুন্দর থাকার জন্য সকলকে পরিচ্ছন্ন ও পরিপাটি জীবন অভ্যাগ গড়ার আহবান জানান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com