সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ১২ ঘণ্টায় ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুরে ১২ ঘণ্টায় ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

0
Share

লক্ষ্মীপুরে ১২ ঘণ্টায় ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ১২ ঘণ্টায় ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। দত্তপাড়া ফাঁড়ি পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ১২ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, মো. জাহাঙ্গীর আলম (৩০), বিপ্লব বাহিনীর সদস্য মো. মিজান (৩৫), মো. মাহামুদ (২৮), জাবেদ হোসেন (৪০) ও মো. মঞ্জু।সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে লক্ষ্মীপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে চন্দ্রগঞ্জের জিসান বাহিনীর সদস্য মো, জাবেদ হোসেন মুন্না, মো. মঞ্জুকে আটক করে। তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

অপর দিকে সোমবার রাত আটটার দিকে দত্তপাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই নুর নবীর নেতৃত্বে দত্তপাড়া বাজার থেকে বিপ্লব বাহিনীর সদস্য ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি মো. মিজানকে দত্তপাড়া বাজার থেকে আটক করে।

এছাড়া সোমবার ভোরে একাধিক মামলার আসামি মো. মাহামুদকে বশিকপুর এলাকা থেকে এবং সদর উপজেলার কুনিয়া নগরের নবী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জাহাঙ্গীর আলমকে কালিদাসের বাগ এলাকা থেকে আটক করে পুলিশ। তাদের সম্প্রতি বশিকপুরে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলতাফ হোসেন জানান, আটকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com