সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
স্কুল ছাত্র হাবিব হত্যার বিচার দাবীতে মানববন্ধন

স্কুল ছাত্র হাবিব হত্যার বিচার দাবীতে মানববন্ধন

স্কুল ছাত্র হাবিব হত্যার বিচার দাবীতে মানববন্ধন

humnchinনিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের  মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর  ছাত্র আবদুর রহমান হাবিব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার মান্দারী বাজারে ওই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ  কর্মসুচি অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক সুনীল ব্যানার্জী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন পাটওয়ারী, মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষব সামছুদ্দিন বাবুল, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্টস ফোরামের সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পরাগ, সাধারন সম্পাদক ইছমাইল হোসেন প্রমুখ।

এসময় কর্মসুচির সাথে একাত্মত প্রকাশ করে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরী শিক্ষক সমিতির সভাপতি ও শ্যামলী আইডিয়াল স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এম এ সাত্তার।

বক্তারা এসময় হাবিব হত্যার ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

গত ১৮ অক্টোবর গাজীপুর এলাকায় আবদুর রহমান হাবিবকে বাসায় যাওয়ার পথে গলাকেটে জবাই করে হত্যা করে লাশ রাস্তার পাশে ধানখেতে ফেলে দেয় দুর্র্বত্তরা।  সে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের করিম উল্যার ছেলে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com