সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ সেক্স মেডিসিন জব্দ: ব্যবসায়ীর কারাদন্ড

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ সেক্স মেডিসিন জব্দ: ব্যবসায়ীর কারাদন্ড

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ সেক্স মেডিসিন জব্দ: ব্যবসায়ীর কারাদন্ড

sex-medicineনিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার সেক্স সিরাপ ও ট্যাবলেট জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত । এ সময় গৌর চন্দ্র সাহা (৪০) নামের এক পরিবেশকে আটক করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের তমিজ উদ্দিন মার্কেটস্থ পিংকি প্লাজার অক্ষয় এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করা হয়। পরে জব্দকৃত  ঔষধগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রোলার দিয়ে বিনষ্ট করা হয়। এ সময় আটকৃত ওই পরিবেশকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম। দন্ডপ্রাপ্ত গৌর চন্দ্র সাহা সদর উপজেলার দক্ষিণ হামছাদি এলাকার তরনী কান্ত সাহার ছেলে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালতের যৌথ ভাবে অভিযান চালিয়ে ওই স্থান থেকে ৭ হাজার পিস আফিম মিশ্রিত সেক্স  সিরাপ ও ৩ হাজার পিস ট্যাবলেটসহ পরিবেশক গৌর সাহাকে আটক করা হয় । পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকৃত ওই ব্যক্তিকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা কারাগারে পাঠানো হয়।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com