সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বরখাস্ত

চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বরখাস্ত

চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বরখাস্ত

borkhastoলক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চুকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। জানা যায়, নোয়াখালীর একটি জোড়া খুন মামলাসহ (জিআর ৩৮৩/২০১২) কয়েকটি মামলায় চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এই আদেশ জারি করেন।

এতে উল্লেখ করা হয় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হলো। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত বরখাস্তের আদেশের কপি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৌঁছেছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুরুজ্জামান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চুর বরখাস্তের আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com