সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার

প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার

প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার

 

rapeলক্ষ্মীপুর সংবাদদাতা:: লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নির্যাতিত গৃহবধুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার ভোররাতে সদর উপজেলার উত্তর হামছাদীর ছবিলপুর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। একই উপজেলার ইউছুফ আলী বেপারী বাড়ীর নির্যাতিত গৃহবধুর নীজ বাড়ি হলেও রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের মালেশিয়ায় চাকুরীরত প্রবাসী মাহাবুবুল আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর হামছাদীর ছবিলপুর গ্রামে বৃহস্পতিবার রাতে ইউছুফ আলী বেপারী বাড়ীর নুর নবীর ঘরে শিবলী মাহামুদের সহযোগীতায় প্রবেশ করেন ওই এলাকার কামাল,আলতাফ,জাপরসহ কয়েকজন যুবক। পরে ওই যুবকরা ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী কে বেঁধে জোর পূর্বক গণধর্ষণ করে। ধর্ষনশেষে গৃহবধুকে অচেতন অবস্থায় বাড়ীর পার্শ্বে রেখে পালিয়ে যায় তারা।

শুক্রবার সকালে স্থানীয়দের সহযোগিতায় ইউপি সদস্য হোসনেয়ারা বেগম ঘটনাস্থলে এসে ওই প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন ।

উত্তর হামছাদীর ইউপি সদস্য হোসনেয়ারা বেগম জানান,সদর হাসপাতালে চিকিৎসার পর জ্ঞান ফিরে গৃহবধু ধর্ষণের ঘটনা বর্ননা দিয়ে অভিযুক্তদের সম্পর্কে পুলিশকে জানান,শিবলী মাহামুদের সহযোগীতায় ওই এলাকার কামাল,আলতাফ,জাপরসহ কয়েকজন যুবক তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এর পর সে অচেতন হয়ে পড়ে। তবে এ ব্যাপারে ডাক্তারী পরীক্ষার পর মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর থানা পুলিশ।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com