সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জজ আদালতে ভাংচুর আইনজীবিদের বিক্ষোভ

লক্ষ্মীপুরে জজ আদালতে ভাংচুর আইনজীবিদের বিক্ষোভ

লক্ষ্মীপুরে জজ আদালতে ভাংচুর আইনজীবিদের বিক্ষোভ

lawerনিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা আইনজীবি সমিতির নতুন ভবন নির্মাণে বাধা দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা জজ আদালতের এজলাসের কয়েকটি কক্ষের দরজা ও জানালার কাঁচ ভাংচুর করে বিক্ষুদ্ধ আইনজীবিরা। এ সময় জেলা ও দায়রা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বদলীর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। এ সময় ছবি নিতে গেলে বিএম সাগর নামের স্থানীয় এক সাংবাদিকেও লাঞ্চিত করে বিক্ষুব্ধ আইনজীবীরা। এতে অন্তত ১০ কর্মচারী আহত হয়। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, জেলা আইনজীবি সমিতি ভবনের সামনে সরকারী সম্পত্তিতে নতুন বার ভবন নির্মাণকে কেন্দ্র করে জেলা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসনের সাথে গত কয়েকদিন ধরে আইনজীবিদের মতবিরোধ দেখা দেয়। এর জের ধরে ৩ জানুয়ারী জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ জেলা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জণের ঘোষণা দেয়। সকালে জেলা ও দায়রা জজ মোঃ আকতার হোসেন বিচারিক কাজে এজলাসে উঠলে আইনজীবিরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এ সময় আইনজীবিরা মিছিলসহকারে এজলাসে প্রবেশের চেষ্টা করলে জজ কোর্টের কর্মচারীরা বাধা দেয়।

এক পর্যায়ে বিক্ষুব্ধ আইনজীবিরা জেলা জজ আদালতের দরজা, জানালার বেশ কিছু কাঁচ ভাংচুরসহ কর্মচারীদের মারধর করে। এতে জজ কোর্টের সেরেস্তা সহকারী আবদুল মতিন, বেঞ্চ সহকারি আইয়ুব আলী, জারিকারক ইমাম হোসেন মিন্টুসহ ১০ কর্মচারী আহত হয়। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিককেও লাঞ্ছিত করেন তারা। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ দিকে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সাংবাদিক মহল। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ও র‌্যাব-১১ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com