সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে প্রধান বিচারপতি

লক্ষ্মীপুরে প্রধান বিচারপতি

লক্ষ্মীপুরে প্রধান বিচারপতি

Cheif Justice Lakshmipurলক্ষ্মীপুর: বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বুধবার দুপুর ১টায় লক্ষ্মীপুর জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। এ সময় প্রধান বিচারপতির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, অ্যার্টনী জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপীল বিভাগের অতিরিক্ত রেজিষ্ট্রার অরুণাভ চত্রুবর্ত্তী, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিষ্ট্রার বেগম ফারজানা ইয়াসমিন এবং শরীফুল আলম ভূঁঞা, হাইকোর্ট বিভাগের হিসাব রক্ষণ কর্মকর্তা-১ মোঃ মোশারফ হোসেন, অফিস সহায়ক শ্রী টুটুল চন্দ্র চৌধুরী এবং গানম্যান এ এস আই হাছানাত কবীর প্রমূখ। এসময় তারা আদালত চত্তরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

উল্লেখ্য লক্ষ্মীপুর আইনজীবী সমিতি কর্তৃক নবনির্মিত নতুন ভবনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছে। উক্ত ভবনটিও তিনি সরেজমিনে দেখেন। এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, আইনজীবী সমিতির সভাপতি জি এম আব্দুল নুরসহ আইনজীবী নেতারা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com