সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে পাওয়া পিলার ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে পাওয়া পিলার ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে পাওয়া পিলার ঘিরে চাঞ্চল্য

pilarনিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে পওয়া একটি প্রাচীন পিলার ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের ধারণা এটি মূল্যবান ম্যাগনেট (চুম্বকীয়) পিলার। শনিবার সকালে জেলা সদরের গেঞ্জি হাটা রোডের একটি দোকান ভবন নির্মাণের মাটি কাটার সময় শ্রমিকরা প্রাচীন এ পিলারটি দেখতে পান। পরে ম্যাগনেট পিলার পাওয়া গেছে এ খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে লোকজন পিলারটি দেখার জন্য ওইখানে ভীড় জমান। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্ল্যাহ আল মামুন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের জানান, সকালে দোকানের মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন পিলারটি উদ্ধার করা হয়। আমরা এখনো নিশ্চিত নই এটি ম্যাগনেট পিলার কিনা। তিনি আরো জানান ম্যাগনেটিক বা মূল্যবান কোন পদার্থ হলে এ পিলারটি প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com