সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহাজাহান বাবুল মোল্লা

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহাজাহান বাবুল মোল্লা

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহাজাহান বাবুল মোল্লা

নির্বাচিত চেয়ারম্যান শাহাজাহান বাবুল মোল্লা
নির্বাচিত চেয়ারম্যান শাহাজাহান বাবুল মোল্লা

জাকির হোসেন পাটোয়ারী, রামগঞ্জ:সামাজিক উন্নয়ন ও সমিতির ব্যাগবানে বিশেষ ভূমিকা রাখায় রামগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লি: বিআরডিবি চেয়ারম্যান শাহাজাহান বাবুল মোল্লা চট্টগ্রাম বিভাগের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২৯তম বার্ষিক সাধারন সভায় এ ঘোষনা প্রদান করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: ইস্রাফিল আলম এমপি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শাহাজাহান বাবুল মোল্লার হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন। এসময় প্রধান অতিথি রামগঞ্জের ১৯৯২ইং সনের কৃষি ঋণের ভর্তুকির ২ লাখ ১৪ হাজার টাকার চেকও হস্তান্তর করেন। চারশতাধিক চেয়ারম্যানদের অংশগ্রহনে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব এম এ কাদের সরকার, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো: হুমায়ুন খালিদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: আ: জলিল মিয়া, জাতীয় সমবায় ফেডারেশনের সহ-সভাপতি মজিবুর রহমান প্রমুখ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com