সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবককের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে যুবককের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে যুবককের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে কুশাখালীর কল্যাণপুর এলাকায় রাসেল হোসেন নামে এক যুবককের গলা কাটা লাশ উদ্ধার উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতার মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হয় মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করার পর গাছের ডালে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। নিহত রাসেল সদর উপজেলার কুশাখালীর পূর্ব কল্যাণপুর গ্রামের মাইনউদ্দিনের ছেলে। গরু চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতের কোন এক সময়ে কে বা কাহারা রাসেল হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে গলা কেটে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় দুবৃর্ত্তরা।

সকালে বাড়ির পাশে গাছের ডালে রাসেল হোসেনের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের স্বজনরা জানায়, একই এলাকার কালন মিয়ার একটি গরু চুরি হয়। এ ঘটনায় রাসেলকে অভিযুক্ত করে সোমবার সন্ধ্যায় এলাকায় একটি শালিশ বেঠকের আয়োজন করে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউসুফ। ওই শালিশ বেঠকে রাসেলের ৫ হাজার টাকা জরিমানা ৫০ বেত্রাঘাতের রায় দেন ইউপি সদস্য ইউসুফসহ অন্যরা। এ ঘটনার জের ধরে রাসেল হোসেনকে কালন মিয়া ও তার ছেলে বেলাল হোসেন মোবাইল ফোনে ডেকে নিয়ে গলাকেটে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ স্বজনদের।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। গরু চুরি করা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com