সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৪ দিনের আয়কর মেলায় ৪৫ কোটি টাকার টার্গেট

লক্ষ্মীপুরে ৪ দিনের আয়কর মেলায় ৪৫ কোটি টাকার টার্গেট

লক্ষ্মীপুরে ৪ দিনের আয়কর মেলায় ৪৫ কোটি টাকার টার্গেট

উন্নয়নের র্শীষে যাবো যথাযথ আয়কর দিব- এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। বুধবার (১৪ নভেম্বর) সকালে শহরের বাগবাড়ির উপকর কমিশনারের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন কুমিল্লা কর অঞ্চলের যুগ্ম কমিশনার মাহমুদল হাছান ভূঁইয়া। মেলাটি চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত উপকর কমিশনার ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সাইজ কর্মকর্তা হাবিবুর রহমান, লক্ষ্মীপুর ট্যাক্সবারের সাধারণ সম্পাদক আইনজীবী হোসেন আহম্মদ শাহজাহান, আয়কর আইনজীবী তৌহিদুর রহমান ও করদাতা সুধীর কৃষ্ণ মন্ডল।

লক্ষ্মীপুর অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-কর কমিশনার ইদ্রিস আলী বিশ্বাস বলেন, ২০১৮-২০১৯ অর্থবছরে জেলায় ৪৫ কোটি টাকা কর আদায়ের টার্গেট নির্ধারণ করা হয়েছে। গত বছর ৪৩ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ৪১ কোটি টাকা কর আদায় করা সম্ভব হয়েছে। এ বছর যাতে করে লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন করা সম্ভব হয় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। মেলায় পুরাতনদের  করদাতাদের পাশাপাশি নতুনদের আগমন বেশি বেশি আশা করছে কর বিভাগ।

এ সময় বক্তারা বলেন, আয়কর দেওয়ার বিষয়ে জনগণের মধ্যে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে। দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে আয়কর দাতাদের নিয়মিত কর পরিশোধ ভূমিকা রাখতে হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com