লক্ষ্মীপুর-৩ (সদর এবং রায়পুরের অংশ) আসন থেকে মনোনয়ন পত্র নিয়েছেন অষ্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। মঙ্গলবার (১৩ নভেম্বর) তিনি বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে এ মনোনয়নপত্র গ্রহন করেন। মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক ছিলেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের সফি উল্লাহ হাওলাদারের ছেলে। বিগত ১৭ বছর যাবত তিনি অষ্ট্রেলিয়ায় বসবাস করছেন।
মোসলেহ উদ্দিন আরিফ জানান, স্কুল জীবন থেকে কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রদলের বিভিন্ন পদে অধিষ্ঠ হয়ে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করেছেন। ছাত্র জীবন থেকে দীর্ঘ দিন বিএনপির আদর্শ বাস্তবায়নের জন্য করছি। বিগত দিনে তিনি নেতাকর্মীদের বিপদে আপদে সহযোগিতা করে আসছি। বিএনপির দূর্দিনে প্রবাসে বিশেষ ভূমিকা পালন করায় মরহুম খন্দকার দেলোয়ার হোসেন উনাকে বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহবায়কের দায়িত্ব দেয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, এই আসনে দুইবারের সাবেক সংসদ সদস্য বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিও দলের প্রার্থী। সাবেক ছাত্র নেতা হিসাবে দুজনের মধ্যে রয়েছে খুবই ভাল সুসম্পর্ক। কিন্তু বিএনপি এবার তাদের প্রার্থী তালিকায় ব্যপক পরিবর্তন আনবেন বলে শুনা যাচ্ছে এবং বিভিন্ন আসনে সৎ যোগ্য ত্যাগী নতুন মুখ প্রার্থী করবেন বলে শুনা যাচ্ছে । সেই হিসাবে আরিফ লক্ষ্মীপুর সদর আসনের যোগ্য প্রার্থী বলে দাবী করেন। এলাকায়ও তার ব্যাপক পরিচিতি রয়েছে। তাই তিনি আশা পোষণ করে বলেন, দল যদি যোগ্য মনে করে তাহলে আমার বিশ্বাস এ আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য আমি প্রস্তুত।



0Share