সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরসহ ১০ আসনে দুজনকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

লক্ষ্মীপুরসহ ১০ আসনে দুজনকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

লক্ষ্মীপুরসহ ১০ আসনে দুজনকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দুই প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ। রোববার (২৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো চূড়ান্ত মনোনয়ন চিঠিতে দুই প্রার্থীর নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত এ চিঠিতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীরূপে এ কে এম শাহজাহান কামাল এবং মো. গোলাম ফারুকের নাম উল্লেখ করা হয়। এ আসনে  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ছিল ১৬।
এ কে এম শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বর্তমান সাংসদ ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মো. গোলাম ফারুক জেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের নেতারা বলছেন, কৌশলগত কারণে একটি আসনে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এসব বিষয় চূড়ান্ত করা হবে। অবশ্য এ বিষয়ে রবিবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোনও কোনও আসনে মনোনয়নের চিঠি দুটিও দেওয়া হয়েছে। এটি করা হয়েছে টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

লক্ষ্মীপুরবাদে অন্য যেসব আসনে দুইজন মনোনয়নের চিঠি পেয়েছেন তারা হলেন, ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা ও মনোয়ার হোসেন মনু, ঢাকা-৭ আসনে হাজী সেলিম এবং আবুর হাসনাত। কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম ও মসিউর রহমান হুমায়ুন, পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ ও শামসুল হক রেজা, চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর ও গোলাম হোসেন, বরগুনা-১ আসনে জাহাঙ্গীর কবির ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, নরসিংদী-৩ আসনে সিরাজুল ইসলাম মোল্লা ও জহিরুল হক ভূঞা মোহন, বরিশাল-৫ এ জেবুন্নেছা হীরন ও কর্নেল (অব.) জাহিদ ফারুক।

 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com