সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটো রিক্সার চাপায় খোকন (৫১) নামে এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার সংলগ্ন সুইসাব হুজুরের বাড়ির দরজা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত খোকন ওই এলাকার মৃত আলী আকবরের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় লক্ষ্মীপুর-ঢাকা-রায়পুর মেইন সড়কের পাশ দিয়ে খোকন যাচ্ছিল। এ সময় কামানখোলা এলাকা থেকে আগত দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। এক পর্যায়ে ঘাতক অটো রিক্সাটি পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com