সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সরকারের উন্নয়ন অভিযানের সহযোগি অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট

সরকারের উন্নয়ন অভিযানের সহযোগি অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট

সরকারের উন্নয়ন অভিযানের সহযোগি অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট

লক্ষ্মীপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের কর্মপরিকল্পনা ও বিগত দিনের সামাজিক ও সেবামূলক কর্মকান্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার মান্দারী বাজারে ট্রাস্টের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট গঠন করা হয়। বিগত বছর গুলোতে এই ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায় মানুষের কল্যাণে কাজ করা হয়েছে।

শেখ হাসিনার সরকারের উন্নয়ন অভিযানের সহযোগী হিসেবে এই ট্রাস্ট অব্যাহতভাবে কাজ করছে। এছাড়াও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে ট্রাস্টের সদস্যদের প্রতি আহবান জানান।

ট্রাস্টি বোর্ডের সদস্য শাহ্ ছাইদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ কে এম শাহজাহান কামাল, অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের সমন্বয়কারী সামছুদ্দিন সাজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম বাবুল, জেলা পরিষদের সদস্য বেলায়েত হোসেন প্রমুখ।
এছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম এ সাত্তার বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com