সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় হচ্ছে: ড. মাকসুদ কামাল

লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় হচ্ছে: ড. মাকসুদ কামাল

লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় হচ্ছে: ড. মাকসুদ কামাল

লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। ইতোমধ্যে ইউজিসির মাধ্যমে লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয়ের জন্য খসড়া আইন তৈরি হচ্ছে। আইন তেরির পর সেটি বেটিং এর জন্য প্রেরণ করা হবে। এরপর আগামি বছরের নতুন সংসদেই তা পাস হবে বলে আশা করা যায়। এছাড়া লক্ষ্মীপুরে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পরিকল্পনা আছে। এখানে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য ১১শ একর জমি চিহ্নিত করা হয়েছে।

লক্ষ্মীপুরের নানা বিষয়ে এমন উন্নয়নের কথা বলেছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাকসুদ কামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সকল উন্নয়নের কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, আগামি বছরগুলোতে লক্ষ্মীপুরের এমন উন্নয়ন প্রত্যাশা করলে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

লক্ষ্মীপুর সামাজিক ও সেচ্ছাসেবি পরিবারবর্গ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লীকা। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার রুহুল আমিন, স্বাধীনতা শিক্ষক পরিষদের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যাপক আজিজুর রহমান আজম, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমূখ।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com