সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মাছ ধরাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ৫জনকে কুপিয়ে জখম

মাছ ধরাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ৫জনকে কুপিয়ে জখম

মাছ ধরাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ৫জনকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর সদর উপজেলা শাকচর ইউনিয়নে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সহোদর ভাইসহ ৫জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বজুবাপের বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে রুবেল হোসেন, পারভেজ, রনি, রুবেল আহম্দ ও কবির আহম্মদ মারত্বকভাবে জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার কর লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে আহত রুবেলকে মুমুর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখলীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের সাথে স্থানীয় নেহার বেগম ও তার স্বামী নুর মোহাম্মদ সমান অংশীদারিত্ব পুকুরের মাছ নিজ দায়িত্বে ধরে  কাউকে না দিয়ে তা নিজেরাই নিয়ে যায়। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় আবারো মাছ ধরার চেষ্টা করলে বাধা দেয় রুবেল কবিরসহ সবাই। এতে ক্ষিপ্ত হয়ে নেহার বেগম ও তার স্বামী নুর মোহাম্মদ লোহার রড পিটিয়ে ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাত্বক জখম করে তাদের। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, ভুক্তভোগীরা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু বলেন, তাদের বিবাদ বহুদিন হতে চলে আসছে। আমি একাধিকবার সমাধান করেছি। সর্বশেষ আবারো মাছ ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে সঘংর্ষের ঘটনা ঘটে। এসব বিষয়ে উভয় পক্ষ আইনের আশ্রয় নিবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com