সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর শহর থেকে নাম অজানা এক প্রাণী উদ্ধার

লক্ষ্মীপুর শহর থেকে নাম অজানা এক প্রাণী উদ্ধার

লক্ষ্মীপুর শহর থেকে নাম অজানা এক প্রাণী উদ্ধার

লক্ষ্মীপুরে শহরে বাঘের ন্যায় বিড়াল আকৃতির নাম অজানা একটি স্তন্যপায়ী বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে পৌর সভার জুবেদালী বেপারী বাড়িতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও বন বিভাগের লোকজন এ প্রানী উদ্ধার করেন।

 

জানা গেছে, গত সাত দিন আগে ওই বাড়ির রান্নাঘরে লুকিয়ে থাকা প্রাণীটি দেখার পর আটক করে খাঁচায় রাখা হয়। খাঁচার ভিতর বিভিন্ন ধরনের মাংস খেতে দেয়া হয়। খাবার না খেয়ে প্রাণী দুর্ভর পড়ে। এদিকে এ প্রাণীটি দেখতে ওই বাড়িতে প্রতিনিয়ত মানুষ ভিড় জমায়।

পরে বাড়ির লোকজন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। তিনি বন বিভাগের লোকজনের সাথে কথা বলে প্রাণীকে চিহ্নিত করেন। এ প্রাণীটি পাবর্ত্য জেলা থেকে মালবাহী ট্রাকে করে আসছে বলে স্থানীয়দের ধারণা।

লক্ষ্মীপুর বন বিভাগের সদর রেঞ্জের (নার্স) কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী বলেন, উদ্ধারকৃত প্রাণীটি মেছোবাঘের বাচ্চা হতে পারে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিরল প্রজাতির প্রাণীর খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করেছি। বন বিভাগের তত্বাবধানে ফেনীর একটি পার্কে রাখা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com