সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে: লক্ষ্মীপুরে বক্তারা

দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে: লক্ষ্মীপুরে বক্তারা

দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে: লক্ষ্মীপুরে বক্তারা

লক্ষ্মীপুরে ইতোমধ্যে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে। দুর্ঘটনা রোধ করতে হলে গাড়ি চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। চালকদের লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশন নম্বরসহ কাগজপত্র থাকতে হবে। যাদের নেই তারা দ্রুত লাইসেন্স ও গাড়ির কাগজপত্র করে নেওয়ার জন্য বলা হয়। রশিদ ছাড়া কেউ সড়কে চাঁদা দেবেন না। গাড়িতে অতিরিক্ত যাত্রী না উঠানোর আহবান জানানো হয়েছে, লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকার জেলা ট্রাফিক পুলিশ বিভাগ এর উদ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।
ট্রাফিক পুলিশ পরিদর্শক মামুন আল-আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা বাস মালিক সমিতির সভাপতি নুরনবী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, বিআরটিএ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারসহ অনেকে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com