সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ফ্রেন্ডলি সোসাইটির দ্বি-বার্ষিক সভা

লক্ষ্মীপুরে ফ্রেন্ডলি সোসাইটির দ্বি-বার্ষিক সভা

লক্ষ্মীপুরে ফ্রেন্ডলি সোসাইটির দ্বি-বার্ষিক সভা

জুনাইদ আল হাবিব: বন্ধুত্বের বন্ধন, যায় না খন্ডন। বন্ধত্বের এ চিরন্তর ভালোবাসাকে ধরে রাখতে স্কুল জীবনের বন্ধুদের নিয়ে লক্ষ্মীপুরে গড়ে ওঠেছে রিলেশন এ ফ্রেন্ডলি সোসাইটি নামের একটি সামাজিক সংগঠন। শনিবার (২৩ফেব্রুয়ারি) এ সংগঠনের উদ্যোগে শহরের ফুড গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে সংগঠনটির দ্বি-সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ও নিটেক্সপো সোর্সিং এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ মাইন উদ্দিন, জহিরুল ইসলাম সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তোফাজ্জল দিপলু ব্যবস্থাপনা পরিচালক, পিনাকল লিমিটেড, তোফাজ্জল দিপলু, ব্যবস্থাপনা পরিচালক, পিনাকল লিমিটেড,  ওয়ান ব্যাংক রামগঞ্জ শাখার কর্মকর্তা, সাধারণ সম্পাদক নুরুল করিম, নিটেক্সফো সোর্সিংয়ের চেয়ারম্যান মো. আবদুল কাদির, সংস্কৃতি মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান, টুমচর মাদ্রাসার প্রভাষক, খোরশেদ আলম, ডেন্টাল সার্জন ড. জাহিদ হোসেন, ওয়ান ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তায়েফ আলী চৌধুরী, লক্ষ্মীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের ইনস্পেক্টর আবদুল্লাহ হিল হাকিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, বিজনেস অব গোল্ডের জোটন কুরি, বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের সঞ্জু দেবনাথ, যমুনা ব্যাংক মতিঝিল শাখার কর্মকর্তা মিদুল চক্রবর্তী, পিডব্লিউ লক্ষ্মীপুরের মো, বাকের হোসেন, বদরুল ইসলাম শ্যামল, ফিন্যান্সিয়াল ব্যবস্থাপক তাফাজ্জল হোসেন দিপলু, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, আমাদের রিলেশন একটি মডেল। এটা থেকে ছোটরাও উদ্বুদ্ধ হচ্ছে। এ সংগঠন থাকার কারণে দূরত্ব আমার বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য বাঁধা হতে পারেনি। বাস্তব জীবনে অনেক ব্যস্ততার মাঝে আমরা দিনশেষে একটু পরিতৃপ্তি পাই এ সংগঠনের কারণে। ফেসবুকের কল্যাণে বা মোবাইলে অনেকের সাথেই কথা হয়। কিন্তু সরাসরি দেখা হয়ে আড্ডাটা অনেক আন্তরিকতার ব্যাপার।

রিলেশন শুধু সংগঠন নয়, এটা আমাদের জীবনের অনেক ভূমিকা রাখছে। অনেক সংগঠনই হয়। কিন্তু যেখানে আন্তরিকতার শূণ্যতা থাকে, সেখানে সংগঠন বেশি দিন টিকে না। তবে এ ক্ষেত্রে আমাদের সংগঠন একদম ব্যতিক্রম। কারণ এখানে আমাদের একমাত্র পুঁজি আন্তরিকতা। অনুষ্ঠানের শেষের দিকে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।

পরে আরিফ মাইন উদ্দিনকে সভাপতি, নুরুল করিমকে সাধারণ সম্পাদক ও ড. জাহিদ হোসাইন, আবদুল্লাহ হিল হাকিম, তায়েফ আলী চৌধুরী, খোরশেদ আলমকে এক্সিকিউটিভ মেম্বার করা হয়। পরে সদস্যদের মাঝে ক্রেস্ট ও গিফট বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ সালের এসএসসির বন্ধুদের ব্যানারে এ সংগঠনটির যাত্রা শুরু হয় পাঁচ বছর আগে। ইতিমধ্যে সংগঠনটির সদস্যরা বিভিন্ন সামাজিক কাজ করার পাশাপাশি বছরে অন্তত একবার হলেও মিলিত হন। আড্ডা দেন। ঐতিহ্যবাহী হাঁসপাটির সাথে রসের সেমাই খাওয়া এ সংগঠনের সদস্যদের জন্য প্রতিবছরের যেন একটি নিয়মিত আয়োজন। তাছাড়া গল্প, স্কাউটিংয়ের রীতি অনুসরণ করে ক্যাম্পায়ার করে বেশ আনন্দ অনুভব করেন তারা।

সব শেষে সংগঠনের যে সব সদস্যের স্বজন মৃত্যুবরণ করেছেন তাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে বন্ধন সুদৃঢ়করণের ওপর জোর দিয়ে আগামির পরিকল্পনা প্রণয়ন করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com