সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
পুলিশকেই প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু : লক্ষ্মীপুরে আইজিপি

পুলিশকেই প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু : লক্ষ্মীপুরে আইজিপি

পুলিশকেই প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু : লক্ষ্মীপুরে আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, থানা হবে সেবার কেন্দ্রবিন্দু। থানা হবে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা, ভয়ের নয়। সেবা নিতে আসা লোকজনের দুঃখ-কষ্ট লাঘবে পুলিশের অবস্থান নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট ওসি ও এসপিকে। নিরীহ লোকজনকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। পুলিশকেই প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, বাংলাদেশকে যেভাবে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করা হয়েছে, ঠিক সেভাবেই মাদকমুক্ত করা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গঠনে ভিশন-২০৪১ বাস্তবায়নে সচেষ্ট থাকবে পুলিশ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের ভূমিকা কী থাকবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক পুলিশ পেশাগত দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। তারা পেশাগত দায়িত্ব পালন করবে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com