সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ মার্চ) রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিশুটিকে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত ইমরান হোসেন নামে এক যুবককে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

এর আগে দুপুরে সদর উপজেলার দালাল বাজারের আমিরের ওয়ার্কশপের পেছনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা দুলালের ছেলে এবং ওই বাজারের আমিরের ওয়ার্কশপে কাজ করেন। ঘটনার পর থেকে ইমরান পলাতক।
শিশুর মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে স্কুলের পার্শ্ববর্তী বাড়িতে ভাড়া থাকেন তারা। ওই বাসার পাশের আমিরের ওয়ার্কশপে কাজ করে ইমরান। ঘটনার দিন ইমরান চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ওয়ার্কশপের পেছনে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাসায় ফিরে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com