সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের গোবিন্দ সাহা, ক্যামরার পিছনেই যার ৩৩ বছর

লক্ষ্মীপুরের গোবিন্দ সাহা, ক্যামরার পিছনেই যার ৩৩ বছর

লক্ষ্মীপুরের গোবিন্দ সাহা, ক্যামরার পিছনেই যার ৩৩ বছর

সাইদুল ইসলাম পাবেল: গোবিন্দ সাহা। লক্ষ্মীপুর জেলায় অতি পরিচিত ব্যক্তি। বিভিন্ন অনুষ্ঠানে ক্যামরা হাতে প্রায়ই তাকে দেখা যায়। টানা প্রায় ৩৩ বছর তিনি আছেন ক্যামার পিছনের এ পেশায়।

গোবিন্দ সাহা আশির দশকের শেষের দিকে (১৯৮৬ সাল) বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একমাত্র ভিডিও ক্যামরাম্যান ছিলেন তিনি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ভিডিও ধারণ ও সাংবাদিকদের ক্যামরাপার্সন হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। এখনো সেই ক্যামরা নিয়ে ঘুরাফেরা তার।

৯৮ সালে তৎকালীন বিটিভির প্রতিনিধি এম এ মঈদের হাত ধরে প্রতিনিধির ক্যামরাপার্সন হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর তার দক্ষতায় বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধির ক্যামরা পার্সন হিসেবে কাজ করেন এ প্রবীন ভিডিও ম্যান। বর্তমানে তার বয়স ৭০ বছর। তবে তিনি এখনো থেমে নেই সুনামের সঙ্গেনই নিরলস কাজ করছেন।

সফলতা তার দুই ছেলে ও এক মেয়ে। তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন তিনি। বর্তমানে তার মেয়ে সাথী রানী সাহা ও ছেলে অজয় কুমার সাহা কানাডায় চাকুরীরত আছেন। বড় ছেলে তাপস সাহা দীপ্ত টেলিভিশনে কর্মরত আছেন।
সবার অন্তরে জেগে থাকুক আর ভালোবাসায় সিক্ত হয়ে গোবিন্দ সাহা দীর্ঘজীবি হোক, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা ।

লেখক:

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

ও নিউজটোয়েন্টিফোর এবং বাংলাদেশ প্রতিদিনের

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com