সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় পথচারী নিহত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় পথচারী নিহত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় পথচারী নিহত

লক্ষ্মীপুরে মাছবাহী পিকআপ ভ্যান চাপায় আবুল কাশেম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় সুমন, সুরুজ ও রহিম নামে তিন ব্যক্তি আহত হন। বুধবার(১৩ মার্চ) সকালে সদর উপজেলার ঢাকা-রায়পুর মহাসড়কের বটতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মান্দারী ইউনিয়নের রতনেরখিল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া মাছবাহী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে পথচারী আবুল কাশেমকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খাঁন বলেন, দুর্ঘটনায় নিহত আবুল কাশেমের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে আছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com