সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সালাহ উদ্দিন টিপুর প্রতি কপিল উদ্দিন কলেজ ছাত্রছাত্রীদের সমর্থন

সালাহ উদ্দিন টিপুর প্রতি কপিল উদ্দিন কলেজ ছাত্রছাত্রীদের সমর্থন

সালাহ উদ্দিন টিপুর প্রতি কপিল উদ্দিন কলেজ ছাত্রছাত্রীদের সমর্থন

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর দোয়াত মার্কার প্রতি সমর্থন জানিয়েছে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা।

রোববার সকালে জেলার চন্দ্রগঞ্জে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় সালাহ উদ্দিন টিপুর মা বেগম নাজমা তাহের স্বতন্ত্র  প্রার্থী ছেলে টিপুর প্রসঙ্গ এনে ভোট চাইলে উপস্থিত ছাত্রছাত্রীরা হাত তুলে তার বক্তব্যের সমর্থন জানায়।

পরে বেগম নাজমা তাহের বলেন, ইনশাআল্লাহ আমার ছেলে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের যেসব সমস্যা আছে সেগুলো আমার মাধ্যমে আমি সমাধান করে দিব।

এ সময় বেগম নাজমা তাহের আরো বলেন, আমার ছেলে টিপুও তোমাদের মত ছাত্র ছিল।  ছাত্রজীবনে সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। আমি তোমাদের মাধ্যমে তোমাদের অভিভাবকদের কাছে সালাহ্ উদ্দিন টিপুর জন্য দোয়াত কলমে একটি করে ভোট চাই’।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, গভর্নিং বডির সদস্য মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, অহিদ মিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন বেগম নাজমা তাদের।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ তৃতীয় দাপের নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলাসহ জেলার ৫টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com