সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ২১৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান

লক্ষ্মীপুরে ২১৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান

লক্ষ্মীপুরে ২১৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান

মামুনুর রশিদ: লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। এ সময় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন পর্যায়ে ২১৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৭৪ হাজার ১০০ টাকার চেক বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও উপকারভোগী প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ে ২১৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৭৪ হাজার ১০০ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৭০০ টাকা ছয় মাসের ৪ হাজার ২০০ টাকা করে মোট ১১১ জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকার চেক বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ে প্রত্যেককে মাসিক ৭৫০ টাকা হারে ছয় মাসের ৪ হাজার ৫০০ টাকা করে মোট ৬৪ জনকে ২ লাখ ৮৮ হাজার টাকা প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ৮৫০ টাকা হারে ছয় মাসের ৫ হাজার ১০০ টাকা করে মোট ২৯ জনকে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও উচ্চতর মাধ্যমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ১ হাজার ২০০ টাকা হারে ছয় মাসের ৭ হাজার ২০০ টাকা করে মোট ১০ জনকে ৭২ হাজার টাকা প্রদান করা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com