সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১শ’ পিস ইয়াবাসহ সালাহ্ উদ্দিন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিন (২২) চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের মমিন উল্যাহর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ সড়কের জনৈক করিম হুজুরের দোকানের সামনে ইয়াবা বেচাকেনার উদ্দেশ্যে ধৃত আসামি সালাহ উদ্দিন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে এএসআই মোনায়েম, এএসআই আব্দুল হান্নান, এএসআই মিজানুর রহমান ও এএসআই হানিফ খাঁনসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন সালাহ উদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশী করে ১শ’ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার ইয়াবা বিক্রির সিন্ডিকেটের সাথে কারা জড়িত তার তথ্য জানা যাবে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একশ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালাহ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com