সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গৃহবধূকে উদ্ধারে পুলিশকে নির্দেশ

লক্ষ্মীপুরে গৃহবধূকে উদ্ধারে পুলিশকে নির্দেশ

লক্ষ্মীপুরে গৃহবধূকে উদ্ধারে পুলিশকে নির্দেশ

 লক্ষ্মীপুরে কামরুন নাহার পলিন নামে এক গৃহবধূকে উদ্ধারের জন্য চার্জ ওয়ারেন্ট দিয়েছে আদালত। এতে অভিযুক্ত ইন্সুরেন্স কর্মকর্তা হামিদুর রহমানসহ ৩ জনকে আগামি ৩ জুন আদালতে হাজির করার জন্য কুমিল্লা সদর থানার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

গৃহবধূর স্বামী নাজিম উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ আদেশ দেন। জানতে চাইলে বুধবার (৮ মে) দুপুরে লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবি মো. ইউসুফ চৌধুরী বলেন, গৃহবধূকে উদ্ধার করে স্বামীর কাছে ফিরিয়ে দিতে আদালতে চার্জ ওয়ারেন্টের আবেদন করা হয়েছে।

আদালতে বিষয়টি আমলে নিয়ে কুমিল্লা সদর থানার ইনচার্জকে গৃহবধূকে উদ্ধার করার জন্য আদেশ দিয়েছেন। এতে অভিযুক্তদের আগামি ৩ জুন আদালতে হাজির করার জন্যও বলা হয়েছে। অভিযুক্তরা হলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের কুমিল্লা সদর শাখার অফিসিয়াল কর্মকর্তা হামিদুর রহমান, গৃহবধূর ভাই ফরহাদ আহমেদ ও মা সামছুন নাহার।

জানা গেছে, ২০১৭ সালে সদর উপজেলার চরমন্ডল গ্রামের নাজিম উদ্দিনের সঙ্গে লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া হামদর্দ কলেজের সহকারী অধ্যাপক কামরুন নাহারের সঙ্গে বিয়ে হয়। এরপর থেকে নাজিম ও পলিন লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকা ভাড়া বাসায় বসবাস করে আসছেন। ওই বাসায় পলিনের ভগ্নিপতি প্রায়ই আসতো। এতে নাজিম বাধা দিলে তাদের মধ্যে মনমালিন্য ও শত্রুতা সৃষ্টি হয়।

গত ১৫ এপ্রিল নাজিমের অনুপস্থিতে হামিদ এসে পলিনকে নিয়ে যায়। এসময় টাকা পয়সা ও মূল্যবান স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। স্ত্রীকে আনতে নাজিম কুমিল্লার কান্দিরপাড়ের শাসনগাচা এলাকায় শ্বশুর বাড়িতে যায়। সেখানে স্ত্রীর খোঁজ পাননি। উল্টো পলিনের ভগ্নিপতি হামিদুর রহমান, ভাই ফরহাদ আহমেদ ও মা সামছুন নাহার তাকে হত্যার হুমকি দেয়। নাজিম উদ্দিন বলেন, হামিদ প্রলুব্ধ হয়ে আমার স্ত্রীকে ঘর থেকে নিয়ে গেছে।

এখন আমার স্ত্রী কোথায় আছে, কিভাবে আছে, কোন সন্ধান পাচ্ছি না। তাকে খুঁজতে গেলে উল্টো তার পরিবারের লোকজন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমার স্ত্রীকে উদ্ধারের জন্য আমি আদালতে হাজির হয়েছে। হামদর্দ ফাউন্ডেশন পরিচালিত দত্তপাড়া হামদর্দ কলেজের অধ্যক্ষ ডা. কামরুল হাসান বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে কলেজের সহকারী অধ্যাপক কামরুন নাহার পলিন গত ২২ এপ্রিল চাকরি থেকে অবসরে গেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com