সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় দুই নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় দুই নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় দুই নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। রোববার দুপুরে সদর উপজেলার দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুশি আক্তার (৩২) ও পূর্ণিমা আক্তার (৩৫)। নিহত খুশি আক্তার উপজেলার গঙ্গাপুর এলাকার শাজাহানের স্ত্রী ও পূর্ণিমা আক্তার একই এলাকার শাহ আলমের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, খুশি ও পূর্ণিমা অটোরিকশাযোগে লক্ষ্মীপুর যাচ্ছিল। দালাল বাজারের তেমুহনী এলাকায় পৌঁছলে অটোরিকশাটিকে রায়পুর ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খুশি আক্তার মারা যান। আহত হয় পূর্ণিমা আক্তারসহ ৫ জন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে পূর্ণিমাও মারা যান।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু নাছের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com