সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কৃষি বীজ উৎপাদন নিয়ে মাঠ দিবস

লক্ষ্মীপুরে কৃষি বীজ উৎপাদন নিয়ে মাঠ দিবস

লক্ষ্মীপুরে কৃষি বীজ উৎপাদন নিয়ে মাঠ দিবস

লক্ষ্মীপুরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও পুনঃ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার(১৮জুন) সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনাবাজার সংলগ্ন চরভূতা ছটু পাটোওয়ারীর সমাজে এক আলোচনা সভার আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এতে অংশ নেন স্থানীয় কৃষকরা। সভায় অতিথি হিসেবে ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শফি উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমামের সভাপতিত্বে এবং সদর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবদুল খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ।

এসময় ধনিয়া উৎপাদনে একজন কৃষকের সফলতার গল্প সামনে তুলে ধরা হয়। ধনিয়া চাষ করে ভালো বীজ উৎপাদন হওয়াই অন্য কৃষকদের এ বীজ সংগ্রহ করে চাষ করার জন্য পরামর্শ দেয়া হয়। বীজ উৎপাদনে কৃষকরা যাতে আরো উদ্বুদ্ধ হয়, সে ব্যাপারে নজর থাকবে বলে জানান কৃ্ষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কর্মকর্তারা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com