সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে এবার সরিষা উৎপাদনের লক্ষ্য নিয়ে মাঠে নামছে কৃষি বিভাগ

লক্ষ্মীপুরে এবার সরিষা উৎপাদনের লক্ষ্য নিয়ে মাঠে নামছে কৃষি বিভাগ

লক্ষ্মীপুরে এবার সরিষা উৎপাদনের লক্ষ্য নিয়ে মাঠে নামছে কৃষি বিভাগ

লক্ষ্মীপুর জেলার মাটিতে সরিষা উৎপাদনের লক্ষ্য নিয়ে এবার মাঠে নামছে কৃষি বিভাগ। রবিবার(৩০জুন) সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের সামছুদ্দিন পাটোওয়ারী বাড়ির দরজায় আয়োজিত কৃষক পর্যায়ে উন্নতমানের তেল ও মসলা বীজ উৎপাদন,  সংরক্ষণ  ও মাঠ দিবস  রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে এমন তথ্য জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বড় কর্তারা।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার। সভাপতিত্ব করেন ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আবদুল খালেক।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ আলোচনা রাখেন সদর উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক। এসময় কৃষকদের উৎপাদিত সরিষা বীজের ভালো বীজ ব্যবহারের পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। বারি-১৪ জাতের সরিষা বীজ উৎপাদনে প্রত্যাশীত ফলন পাওয়ায় এ বীজ সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়।

বক্তারা এ সময় বলেন, কৃষকদের দ্বারপ্রান্তে কৃষি সেবা পৌঁছে দেয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। তাই কৃষকদের উৎপাদিত বীজ কৃষকদের ব্যবহারে পরামর্শ দেয়া হচ্ছে। যাতে খুব কম খরচে কৃষকরা তাদের ফসল উৎপাদনে সফল হতে পারেন। ভালো বীজ না হলে ভালো ফলনের অনিশ্চয়তা রয়েছে দাবি করে এ সময় তারা আরো বলেন, বীজকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য অবশ্যই গৃহিনীদের বিশেষ সচেতন হতে হবে।

কারণ, বীজের উপর ভালো ফলন নির্ভর করে। এসময় সফল কৃষক খোরশেদ আলম এবং রেহানা আক্তার তাদের সরিষা বীজ উৎপাদনে সাফল্যের গল্প তুলে ধরে অন্য কৃষকদেরও উৎসাহিত করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com