সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
“পোলাচোর’’ সন্দেহে মানসিক রোগীকে গণপিটুনি : লক্ষ্মীপুরজুড়ে আতঙ্ক

“পোলাচোর’’ সন্দেহে মানসিক রোগীকে গণপিটুনি : লক্ষ্মীপুরজুড়ে আতঙ্ক

“পোলাচোর’’ সন্দেহে মানসিক রোগীকে গণপিটুনি : লক্ষ্মীপুরজুড়ে আতঙ্ক

লক্ষ্মীপুরে পোলাচোর (শিশু অপহরণকারী) সন্দেহে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার সকালে সদর উপজেলার মাইলের মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। এদিকে সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। পুলিশ আহত বৃদ্ধাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার মাইলের মাথা এলাকায় রাস্তার পাশে একা পেয়ে স্থানীয় জয়নাল নামে এক ব্যক্তির শিশু মেয়েকে অপহরণের চেষ্টা করছিলো ওই বৃদ্ধ। এমন সন্দেহে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গনপিটুনির শিকার ওই বৃদ্ধাকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে গতকাল উপজেলার দালাল বাজার এলাকা থেকেই একই অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করা হয়। এনিয়ে গত কয়েকদিন থেকেই ছেলে ধরা আতঙ্কে রয়েছে এখানকার সচেতন অভিবাবকরা। অনেকেই ভয়ে সন্তানদের স্কুলে যেতে দিচ্ছেন না। কেউবা সন্তানকে স্কুলে নিয়ে ঘন্টার পর  ঘন্টা দাঁড়িয়ে থাকেন। ছুটি হলে সন্তানকে সাথে করে বাসায় ফিরেন। যদিও পুলিশ বলছে, জেলার কোথাও ছেলে চুরি হওয়ার ঘটনা ঘটেনি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, ছেলেধরা সন্দেহে এক বৃদ্ধকে স্থানীয়রা গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com